বুধবার, ২৯ মে, ২০২৪

এমপি আনার হত্যা: তদন্তাধীন মামলায় গণমাধ্যমে বক্তব্য দেয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ

কলকাতার সঞ্জিভা গার্ডেন্সের যে ফ্ল্যাটে আনার খুন হন, মঙ্গলবার (২৮ মে) স্থানীয় সময় সন্ধ্যার কিছু আগে, সেই বাসার সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয় চার কেজিরও বেশি মাংসখণ্ড, চুল ও হাড়ের গুঁড়া। ফাইল ছবি


ডেস্ক রিপোর্ট: হাইকোর্টের রায়ের আলোকে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলাসহ তদন্তাধীন মামলায় গণমাধ্যমে বক্তব্য দেয়া বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি ও ঢাকার পুলিশ কমিশনারকে এ নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হন। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজ অবধি তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারত সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত পরিচালনা করছে।

অন্যদিকে ইলেকট্রনিক, প্রেস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়েল টাইম আপডেট প্রচার করা হচ্ছে। সাংবাদিকরা নানা ধরনের প্রশ্ন করছেন। কর্তৃপক্ষ গণমাধ্যমের সামনে উত্তর প্রদান করছে। এতে ছোটখাটো অনেক বিষয় উঠে আসছে। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যম পছন্দ অনুযায়ী হেডলাইন করছে। ফ্রিল্যান্সার ব্যক্তিরা খণ্ডাংশ উল্লেখ করে ইউটিউব, ফেসবুক, টিকটকসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করছেন। এ বিষয়ে হরেক-রকম বিভ্রান্তিও তৈরি হচ্ছে।

এ বিষয়ে হাইকোর্ট বিভাগ আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০) মামলায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

হাইকোর্ট বলেছেন, বিভিন্ন আলোচিত অপরাধের তদন্ত চলাকালীন পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার অভিযুক্ত ব্যক্তিদের সংশ্লিষ্ট আদালতে হাজির করার আগেই বিভিন্নভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়, যা অনেক সময় মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে অমর্যাদাকর ও অঅনুমোদনযোগ্য এবং বিভিন্ন মামলার তদন্ত সম্পর্কে অতি উৎসাহ নিয়ে গণমাধ্যমের সামনে ব্রিফিং করা হয়ে থাকে।

আমাদের স্মরণ রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আদালতে একজন অভিযুক্ত বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে বলা যাবে না যে তিনি প্রকৃত অপরাধী বা তার দ্বারাই অপরাধটি সংঘটিত হয়েছে।

গণমাধ্যমের সামনে গ্রেফতার কোনো ব্যক্তিকে এমনভাবে উপস্থাপন করা সঙ্গত নয় যে, তার মর্যাদা ও সম্মানহানি হয় এবং তদন্ত চলাকালে অর্থাৎ পুলিশ রিপোর্ট দাখিলের আগে গণমাধ্যমে গ্রেফতার কোনো ব্যক্তি বা মামলার তদন্ত কার্যক্রম সম্পর্কে এমন কোনো বক্তব্য উপস্থাপন সমীচীন নয়, যা তদন্তের নিরপেক্ষতা নিয়ে জনমনে বিতর্ক বা প্রশ্ন সৃষ্টি করতে পারে।

নোটিশে বলা হয়েছে, হাইকোর্টের রায়ের আলোকে গণমাধ্যমে তদন্তাধীন মামলার বিষয়ে বক্তব্য প্রচার বন্ধ না করলে উচ্চ আদালতে রিট করা হবে।

গেলো ১২ মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। কলকাতার অদূরে বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে এক রাত থাকার পর ১৩ মে দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ১৮ মে সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বন্ধু। এর পর ২২ মে সিআইডি জানায়, নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্সের ৫৬-বিইউ ফ্ল্যাটে এমপি আনার খুন হয়েছেন।

এদিকে কলকাতার সঞ্জিভা গার্ডেন্সের যে ফ্ল্যাটে আনার খুন হন, মঙ্গলবার (২৮ মে) স্থানীয় সময় সন্ধ্যার কিছু আগে, সেই বাসার সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয় চার কেজিরও বেশি মাংসখণ্ড, চুল ও হাড়ের গুঁড়া।

মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবরটি। তার কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্তি পুলিশ কমিশনার হারুন অর রশীদ।

তিনি বলেন, এগুলো আনোয়ারুল আজিমের কি-না, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ভারতের কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে। আর ডিএনএ পরীক্ষার জন্য আজ (বুধবার) এমপিকন্যা ডরিন কলকাতায় যেতে পারেন বলে জানান তিনি।

কোটচাঁদপুর থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : ফেন্সিডিলসহ মুস্তাফিজুর রহমান

ঝিনাইদহ থেকে, রবিন মাহমুদ-

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৩৬ বোতল ফেন্সিডিলসহ মুস্তাফিজুর রহমান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক দল। 

আজ সকাল (২৯' মে) আনুমানিক ৭:৫৫ মিনিটে কোটচাঁদপুর কাগমারী মোড়, যাত্রী ছাউনী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গার বেগমপুরের মোঃ জমির হোসেনের ছেলে। 

ঝিনাইদহ ডিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ওই মাদক ব্যাবসায়ী অভিনব কায়দায় একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে উপরের অংশে অনুমান ৬/৭ কেজি সবজি (শসা, কাচকলা, করলা, কচুরমুখি) তার নিচে অনুমান ৮ কেজি চাউলের ভেতর ৩৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংরক্ষণ করেছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দ করাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এমপি আজিমের মেয়ে-ভাইকে নেওয়া হচ্ছে কলকাতায় | ঝিনেদা24

ছবি: এমপি আনার ও তার মেয়ে ডরিন


নিউজ ডেস্ক : কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের যে ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছিল সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে ৪ কেজি ‘টুকরো মাংস’ পাওয়া গেছে। এগুলো এমপি আজিমের দেহাংশ কি না তা নিশ্চিত করতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় নেওয়া হচ্ছে। সঙ্গে যাচ্ছেন এমপি আজিমের ভাই।

মঙ্গলবার (২৮ মে) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ এ তথ্য জানান। এমপি আজিম হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে তার নেতৃত্বাধীন ৩ সদস্যের একটি গোয়েন্দা দল কলকাতায় অবস্থান করছে।

তিনি বলেন, এমপি আজিমের পরিবারের কাউকে কলকাতায় নিয়ে আসা ছাড়া দ্রুততম সময়ে মরদেহ শনাক্তকরণ সম্ভব নয়। তার মেয়ে ডরিনকে ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। দু একদিনের মধ্যে ডরিন এবং এমপির ভাই কলকাতায় আসতে পারেন।

এর আগে এমপি আজিম হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহের খণ্ডিত অংশের খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে শ্বাসরুদ্ধকর অভিযান। 

এই হত্যাকাণ্ডের ১৫ দিন পর মঙ্গলবার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের সেফটিক ট্যাংক থেকে মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে। তবে এটি এমপি আজিমের মৃতদেহের খণ্ডিত অংশ কিনা, তা ফরেনসিক পরীক্ষার পর চূড়ান্তভাবে জানা যাবে বলে জানিয়েছে দুই দেশের গোয়েন্দা বাহিনী। 

গত ১৩ মে সঞ্জীভা গার্ডেনের যে ফ্ল্যাটে বাংলাদেশি এমপি আজিমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল সেই আবাসিক ভবনের সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরো উদ্ধার করা হয়। সেপটিক ট্যাংকের তলায় মাংসের টুকরাগুলো জমা হয়েছিল। 

সঞ্জীভা গার্ডেনের এক পরিচ্ছন্নতাকর্মী সাংবাদিকদের বলেন, মাংসগুলো ছোট ছোট করে টুকরা করা। তরল পয়ঃবর্জ্যের মধ্যে থেকে সেগুলো অনেকটা ফ্যাকাশে এবং নরম হয়ে গেছে।

এদিকে, এমপি আজিম হত্যায় জড়িতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তিতে দোষীদের বিচারের আওতায় আনা সম্ভব, এমন দাবি করেছেন কলকাতায় অবস্থানরত ডিবি প্রধান হারুন অর রশীদ।

এমপিকে হত্যা করে তারই জামা পরে বেরিয়েছিল কসাই জিহাদ | ঝিনেদা24


নিউজ ডেস্ক : কলকাতার নিউটাউনে একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। এরপর লাশের টুকরোগুলো ব্যাগেজে করে নিয়ে নিউটাউনের ভাঙড় এলাকার নানা জায়গায় ছড়িয়ে দেওয়া হয়।

নৃশংস এই হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। পুলিশের বরাতে আজ মঙ্গলবার (২৮ মে) হিন্দুস্তান টাইমনের প্রতিবেদনে বলা হয়েছে, এমপি আনারের দেহ টুকরো টুকরো করার পর তারই টি-শার্ট পরে বেরিয়ে যায় কসাই জিহাদ।

সিআইডি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, খুন করার পরে রাজারহাটের ফ্ল্যাটে ওই সাংসদের দেহ থেকে চামড়া ছাড়িয়ে ফেলা হয়েছিল। এমপির কাছে থাকা ৪.৩ লাখ টাকা তারা নিয়ে নেয়। এমনকি তার (এমপির) টি-শার্ট পরেই সেই কসাই বেরিয়ে যায়।

মহম্মদ সিয়াম হোসেন নামে এক অভিযুক্ত সেই টাকা নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। সে নেপালে গা ঢাকা দিয়ে থাকতে পারে। আর মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

হিন্দুস্তান টাইমনের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই থেকে কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে আসা হয়েছিল। তার বয়স ২৪ বছর। জিহাদ পুলিশকে জানিয়েছে, ১৩ মে সারারাত ধরে এমপির দেহ কাটতে হয়েছিল। কাজ করার সময় তাদের মদ খেতে হয়েছিল। পরের দিন জিহাদ এমপির জামা পরেই বেরিয়ে যায়। কারণ তার জামায় রক্তের দাগ লেগে ছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বিকেল ৩টা নাগাদ ওই সাংসদ ফ্ল্যাটে ঢোকে। তখন তার সঙ্গে ছিল ফয়জল ও শিমূল ভুঁইয়া। মডেল শিলাস্তি রহমান সে সময় ছিল ওপরতলায়।

এমপি হত্যার ঘটনায় শিলাস্তির ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সূত্র বলছে, খুনের সময় কলকাতায় ছিলেন শিলাস্তি। তবে তিনি সম্ভবত খুনের সময় ওই ঘরে ছিলেন না। শিলাস্তি নিজেও দাবি করেছেন, তিনি এই খুনের ব্যাপারে কিছুই জানতেন না।

খবরে বলা হয়েছে, এই খুনের মূল হোতা আখতারুজ্জামান শাহিন। তার সঙ্গে ওই সাংসদ আনোয়ারুল আজীম আনারের ব্যবসায়িক সম্পর্ক ছিল।

মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

শৈলকুপায় লাঠির আঘাতে কিশোর নিহত || ঝিনেদা24


ঝিনাইদহের শৈলকুপায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে যুবকের বাশের লাঠির আঘাতে কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমার নদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ওই গ্রামের যুবক কিশোর আসিফ নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলো। সেসময় একই গ্রামের যুবক সনি হোসেন সেখানে গোসল করতে যায়। সনিকে একটু দুরে গিয়ে গোসল করতে বললে উভয়ের মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সনি বাশ দিয়ে আসিফকে আঘাত করে। বাশের মাথার সুচালো অংশ আসিফের ঘাড়ে ঢুকে গুরুতর আহত হয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ শৈলকূপা থানা ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে যুবক সনি। আসামি ধরার চেষ্টা চলছে।

মাদকসেবন করিয়ে ধর্ষণ, ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন || ঝিনেদা24


ঝিনাইদহ জেলা প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক  (জেলা ও দায়রা জজ) মোঃ মিজানুর রহমান এই রায় প্রদান করেন। রায় প্রদানের সময় খন্দকার ফারুকুজ্জামান ফরিদ আদালতে উপস্থিত ছিলেন। ফরিদ নরহরিদ্রা গ্রামের খোন্দকার আমিরুজ্জামানের ছেলে। তিািন বর্তমানে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রীজ পাড়ায় বসবাস করেন।আদালতের রায় সুত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ এপ্রিল খন্দকার ফারুকুজ্জামান ফরিদের নিজ গ্রাম সদর উপজেলার নৃসিংহপুরে এক বিচারপ্রার্থী নারী চম্পা খাতুনকে মাদকদ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করেন।

 এ ঘটনায় ১৯ এপ্রিল ওই নারী ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। ধর্ষন মামলা থেকে বাঁচতে ওই নারীকে বিয়ে করে আবার একই টেবিলে বসে তালাকও দেন ফরিদ। ধর্ষিতা চম্পা খাতুন ঝিনাইদহ শহর সংলগ্ন পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া বটতলা পাড়ার ফারুক হোসেনের মেয়ে।

এদিকে ধর্ষন মামলার পর ফারুকুজ্জামান ফরিদ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। ২০২২ সালের ১৬ এপ্রিল খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে সাময়িক বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান।ঝিনাইদহের আদালত মামলাটি অধিকতর তদেন্তর জন্য ডিএনএ টেষ্ট করার জন্য ঢাকায় পাঠায়। ডিএনএ টেষ্টে ফরিদ ফেঁসে যায়। এ কারণে ঝিনাইদহ সদর উপজেলা আ’লীগ তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক বহিস্কার করেন।

বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯(১) ধারায় অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় তাকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ লাখ টাকা জরিামনা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়  এই মামলায় ফরিদের গাড়িচালক চালক হুদা বাকড়ী গ্রামের ইউনুস মুন্সির ছেলে নজরুল ইসলামের বিরুদ্ধে দোষ প্রমানিতম না গহওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেছে। রাষ্ট্র পক্ষে এ্যাড বজলুর রহমান ও আসামী পক্ষে এ্যাডভোকেট নেকবার আলী মামলাটি পরিচালনা করেন।

সেই সঞ্জিভা গার্ডেন্সের সেপটিক ট্যাংকে মিলল খণ্ডিত দেহ || ঝিনেদা24



বিশেষ প্রতিনিধি-

কলকাতার সঞ্জিভা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে মরদেহের কিছু খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় কলকাতা থেকে এ তথ্য জানিয়ে তিনি বলেন, উদ্ধার করা খণ্ডিত অংশগুলো সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অংশ কি না, ডিএনএ টেস্টের পর তা জানা যাবে।

সোমবার (২৭ মে) ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) টিম। এ সময় সঞ্জিভা গার্ডেন্সের সেই ফ্ল্যাটে নেয়া হয় কলকাতায় গ্রেফতার কসাই জিহাদ হাওলাদারকে (২৪)।

অপরদিকে বাংলাদেশে গ্রেফতার তিনজনকে ভিডিও কলে যুক্ত করে জিহাদের সঙ্গে সামনাসামনি জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এলেও মেলেনি সংসদ সদস্য আনারের দেহাংশ।

পরে মঙ্গলবার (২৮ মে) কলকাতার গোয়েন্দা পুলিশকে সংসদ সদস্য আনারের দেহাংশের খোঁজে সঞ্জিভা গার্ডেন্সের ফ্ল্যাটের কমোড, স্যুয়ারেজ লাইন ভেঙে সার্চ করার অনুরোধ জানান ডিবির হারুন। পাশাপাশি হাতিশালা লেকও সার্চের অনুরোধ করা হয়। 

১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর খবর আসে, ১৩ মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ট্রলিব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দিয়েছে হত্যাকারীরা।

এ ঘটনায় ভারত ও বাংলাদেশে ছয়জন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছেন। 


এমপি আনার'র হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

রবিন মাহমুদ, ঝিনাইদহ ১১ জুন- ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শনাক্ত ও তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানবব...